রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সতর্কতা।  প্রাণিসম্পদ রপ্তানিতে সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান ইউএনওর গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নির্মানাধীন নারীর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে, ভুক্তভোগী পরিবারে চরম আতঙ্কে। টুংগীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, শেখ হাসিনা দেশে না ফেরা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা চুয়াডাঙ্গায় হঠাৎ বৃষ্টিতে  ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে, বৃষ্টির কারনে  ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তা কৃষকেরা।  গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি; সঙ্গে এসআরবি ও বিজিবি মহাপরিচালক বৃষ্টি উপেক্ষা করে গোপালগঞ্জে লকডাউন ও বিক্ষোভ, কয়েকটি বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ নিরাপত্তা শঙ্কায় দুই দিনের জন্য বন্ধ গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শামীম আল সাইফুল সোহাগের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ

গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় নিহত ৪

  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯.৩৫ পিএম
  • ৪৩৩ জন সংবাদটি পড়েছেন
Oplus_131072
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। ব্যাটারি চালিত ইজিবাইক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে ইজিবাইকের মধ্যে থাকা ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাস স্ট্যান্ড নামক এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে  এই দুর্ঘটনা ঘটে।
নিহত চারজনের এখন পর্যন্ত একজনের পরিচয় নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। নিহতের নাম ওবায়দুল সেখ (৪৮)। তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে। পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। অন্য ২ জনের নাম-পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো.ষ: রাসেল মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে একটি ইজিবাইক মাদারীপুর থেকে ফরিদপুরের আলফাডাঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অপর ৬ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। গুরুতর আহত ৩ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন আরও ২ জনের মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA