বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
তিন বছর ধরে ডিউটি না করেই বেতন নেওয়ার অভিযোগ পয়েন্টসম্যানের বিরুদ্ধে উৎপাদন ও সেবায় বিএসটিআই-এর মান নিশ্চিতকরণ টেকসই অর্থনীতি অর্জনে সহায়ক: গোপালগঞ্জে বিশ্বমান দিবস পালিত গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

গোবিপ্রবি প্রেসক্লাবে সংবাদ প্রকাশের পর নারী হলের রাস্তা সংস্কার শুরু

  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০.৪৬ পিএম
  • ৩৯১ জন সংবাদটি পড়েছেন

বিপ্র এন এম, রিপোর্টার: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও শেখ রেহেনা হলের সড়ক অস্থায়ী সংস্কার কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা এ রাস্তাটি বৃষ্টির পানিতে ডুবে গিয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছিল। এতে শিক্ষার্থীরা ছিলেন স্বাস্থ্য ঝুঁকির শঙ্কায়।

সম্প্রতি এ বিষয়ে গোবিপ্রবি প্রেসক্লাবে সংবাদ প্রকাশের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়। বর্তমানে সংস্কার কাজে শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন। শিক্ষার্থীরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে তাদের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। তাদের প্রত্যাশা, শুধু অস্থায়ী সংস্কার নয়, স্থায়ী সমাধানের মাধ্যমে টেকসই সড়কব্যবস্থা গড়ে তুলবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের স্টেট দপ্তরের উদ্যোগে রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে।

এ বিষয়ে স্টেট দপ্তরের প্রধান নিজামুল বলেন, উপাচার্য স্যারের নির্দেশনায় আমরা অস্থায়ীভাবে রাস্তা সংস্কারের কাজটি শুরু করেছি। এতে রাস্তায় পানি জমবে না, শিক্ষার্থীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

প্রধান প্রকৌশলী এস এম এসকান্দার আলী বলেন, শেখ রেহেনা হলের নির্মাণাধীন কাজ শেষ হলে সড়কটি স্থায়ী সমাধান করা হবে। আরজিএস এর মাধ্যমে ক্যাম্পাসের অন্যান্য সড়কের মত রাস্তা নির্মাণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA