বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
তিন বছর ধরে ডিউটি না করেই বেতন নেওয়ার অভিযোগ পয়েন্টসম্যানের বিরুদ্ধে উৎপাদন ও সেবায় বিএসটিআই-এর মান নিশ্চিতকরণ টেকসই অর্থনীতি অর্জনে সহায়ক: গোপালগঞ্জে বিশ্বমান দিবস পালিত গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

গোপালগঞ্জে শীর্ষ সন্ত্রাসী জুবায়ের গ্রেফতার

  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯.০২ পিএম
  • ৬০২ জন সংবাদটি পড়েছেন

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গজালিয়া গ্রামের চাঞ্চল্যকর শীর্ষ সন্ত্রাসী জুবায়ের শেখ (পিতা: মাহমুদ শেখ) আজ শনিবার বিকাল ৩টার দিকে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়। এ তথ্য নিশ্চিত করেছে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল ইসলাম (বিপিএম, পিপিএম)।

জানা যায়, জুবায়ের শেখ দীর্ঘদিন ধরে টুঙ্গিপাড়া ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা, অপহরণ, চাঁদাবাজি ও নারী পাচার চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল। তার বিরুদ্ধে ৬টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে, যার মধ্যে রয়েছে অপহরণ ও মাদকের মতো গুরুতর অভিযোগ।

টুংগীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল ইসলাম (বিপিএম,পিপিএম) এর নির্দেশে এসআই মনির হোসেন এর নেতৃত্বে, এএসআই সাহিন ও এএসআই ফয়েজ এবং এএসআই জাবেদ সহ একটি চৌকস টিম গিমাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা,বিভিন্ন সময় দেশের বিভিন্ন জেলা থেকে নারীদের ব্যবহার করে ফাঁদে ফেলে ধরে এনে মুক্তিপণ আদায় করে।
এছাড়া এলাকায় মাদকের সরবরাহ ও ব্যবসার নেতৃত্ব দেয় বলে জানা যায়। টুঙ্গিপাড়ার সাধারণ মানুষের মধ্যে জুবায়ের এক ভয়ঙ্কর নাম ছিল।

টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম (বিপিএম, পিপিএম) বলেন,“জুবায়ের দীর্ঘদিন ধরে আমাদের নজরদারিতে ছিল। আজ তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

গজালিয়া ও আশপাশের এলাকার সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের এই সাহসী অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন।
তারা বলেন, জুবায়েরের কারণে আমাদের মেয়েরা বাড়ি থেকে বের হতে পারতো না, সে ছিল আতঙ্কের আর এক নাম। এখন একটু স্বস্তি পেলাম।”

পুলিশ জানিয়েছে, তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। তদন্তে আরও অপরাধ চক্রের তথ্য উঠে আসতে পারে বলেও ধারণা করছে প্রশাসন।

টুঙ্গিপাড়াকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে, জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA