বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
তিন বছর ধরে ডিউটি না করেই বেতন নেওয়ার অভিযোগ পয়েন্টসম্যানের বিরুদ্ধে উৎপাদন ও সেবায় বিএসটিআই-এর মান নিশ্চিতকরণ টেকসই অর্থনীতি অর্জনে সহায়ক: গোপালগঞ্জে বিশ্বমান দিবস পালিত গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

কোটালীপাড়ায় শান্তি শৃংখলা রক্ষা ও মাদক বিরোধী সচেতনতা সভা

  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৫.২৭ পিএম
  • ৪৬১ জন সংবাদটি পড়েছেন

কোটালীপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, চুরি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার কাঠিগাঁও গ্রামে মেধাসিড়ি বিদ্যালয় প্রাঙ্গনে কোটালীপাড়া যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা মানিকুজ্জামান হাওলাদারের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

আনোয়ার হোসেন ফকিরের সভাপতিত্বে আলোচনা সভায় দলমত নির্বিশেষে কাঠিগাঁও ও চিতশী গ্রামের শতাধিক মুরুব্বিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

আলোচনা সভায় কোটালীপাড়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, পিঞ্জুরী ইউনিয়ন বিএনপির সভাপতি এইচ এম শহিদ, পল্লী চিকিৎসক মনিরুজ্জামান শেখ, মতিউর রহমান মুকুল, আবুল বাশার হাওলাদার বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক এখন আর শুধু ব্যক্তিগত ক্ষতির বিষয় নয়—এটি পুরো সমাজ, জাতি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি। একদিকে যেমন এটি পরিবারে অশান্তি তৈরি করছে, অন্যদিকে অপরাধের বিস্তারেও এর বড় ভূমিকা রয়েছে।

যুব সমাজকে খেলার মাঠে ফেরাতে হবে, ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। যদি আমরা সকলে মিলে দায়িত্ব নিয়ে এগিয়ে আসি, তাহলে মাদকমুক্ত, নিরাপদ এবং শান্তিময় এলাকা গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র।

একইসাথে নির্দোষ ব্যক্তিরা যেন পুলিশি হয়রানিসহ কোন ধরনের হয়রানীর শিকার না হয় সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA