বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
তিন বছর ধরে ডিউটি না করেই বেতন নেওয়ার অভিযোগ পয়েন্টসম্যানের বিরুদ্ধে উৎপাদন ও সেবায় বিএসটিআই-এর মান নিশ্চিতকরণ টেকসই অর্থনীতি অর্জনে সহায়ক: গোপালগঞ্জে বিশ্বমান দিবস পালিত গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গোবিপ্রবিতে মানববন্ধন

  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৫.২৫ পিএম
  • ৪৯৮ জন সংবাদটি পড়েছেন

গোবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেটেরিনারি ও এনিম্যাল হাজবেন্ড্রি কম্বাইন্ড ডিগ্রির দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বহিরাগতদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-এর এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেনারি মেডিসিন(এএসভিএম) বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক ও ন্যায্য দাবিকে স্তব্ধ করার জন্য পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

শিক্ষার্থীরা আরও বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়ে শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

গোবিপ্রবির এএসভিএম শিক্ষার্থীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার মূল হোতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি তারা শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA