রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সতর্কতা।  প্রাণিসম্পদ রপ্তানিতে সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান ইউএনওর গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নির্মানাধীন নারীর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে, ভুক্তভোগী পরিবারে চরম আতঙ্কে। টুংগীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, শেখ হাসিনা দেশে না ফেরা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা চুয়াডাঙ্গায় হঠাৎ বৃষ্টিতে  ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে, বৃষ্টির কারনে  ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তা কৃষকেরা।  গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি; সঙ্গে এসআরবি ও বিজিবি মহাপরিচালক বৃষ্টি উপেক্ষা করে গোপালগঞ্জে লকডাউন ও বিক্ষোভ, কয়েকটি বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ নিরাপত্তা শঙ্কায় দুই দিনের জন্য বন্ধ গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শামীম আল সাইফুল সোহাগের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ

কোটালীপাড়ায় ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান

  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৪.০৫ পিএম
  • ৫৮৯ জন সংবাদটি পড়েছেন

কোটালীপাড়া প্রতিনিধি: ব্যাপক উসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য ধর্মীয় মর্যদায় বিশ্ব শান্তি এবং মানব কল্যাণ কামনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে।

গত বৃহস্পতিবার রাত থেকে পাড়কোনা শ্রীশ্রী গঁনেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রমে এ মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে।

পাড়কোনা সেবাশ্রমের সভাপতি মাইকেল হিরোহীত বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মহানাম যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করেন।

এ সময় প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, পৌরসভার সাবেক কাউন্সিলর বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় মজুমদারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মহানাম যজ্ঞানুষ্ঠানে কৃষ্ণভক্ত সম্প্রদায়, জয়গুরু সনাতন সম্প্রদায়, গোকুল কৃষ্ণ সম্প্রদায়, প্রভূ নিতাই সম্প্রদায়, শ্যাম সুন্দর সম্প্রদায়, রাধামাধব সম্প্রদায়, মহাপ্রভূ সম্প্রদায়, শ্যামাপূজা সম্প্রদায় ও শিখাশ্রী সম্প্রদায় মহানামসুধা পরিবেশন করবেন।

শত শত ভক্তের সমাগমে পূণ্যভূমিতে পরিণত হয়েছে এ ধর্মীয় অনুষ্ঠান।

পাড়কোনা গঁনেশ পাগল সেবাশ্রমের সভাপতি মাইকেল হিরোহীত বিশ্বাস বলেন, এটি আমাদের বাৎসরিক মহানামযজ্ঞানুষ্ঠান। আমরা বিশ্ব মানবতার শান্তি ও মঙ্গল কামনায় এই সেবাশ্রমে প্রতি বছর এ ধরনের অনুষ্ঠান করে থাকি। এ সব অনুষ্ঠানে হাজার হাজার সনাতনধর্মালম্বী এখানে উপস্থিত হয় থাকেন। তাদের জন্য সেবাশ্রমের পক্ষ থেকে প্রসাদের ব্যবস্থা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA