বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিকদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার ও দুদকের তদন্তের দাবিতে  মানববন্ধন। সাংবাদিকতার দৌড়ঝাপে উৎকণ্ঠায় সচেতন মহল। লাইসেন্স নবায়নের দাবিতে গোপালগঞ্জে টিসিবি ডিলারদের মানববন্ধন কোটালীপাড়ায় গ্রামবাংলা শ্রমজীবী সমবায় সমিতির আত্মপ্রকাশ টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত টুংগিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কোটালীপাড়ার সড়কে কলেমা লিখা পতাকার বহর, শান্তিপূর্ণ শোভাযাত্রা টুঙ্গিপাড়ায় ঋণের চাপ সইতে না পেরে প্রধান শিক্ষকের আত্মহত্যা আমি ভুয়া মুক্তিযোদ্ধা নই। টুঙ্গিপাড়ায় শাশুড়ির নির্মম নির্যাতনে গৃহবধূ সুমি ঠাঁই হলো বাবার বাড়িতে

গোপালগঞ্জে র‌্যাব-৬ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ২ কারবারি আটক

  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪.৪৩ পিএম
  • ৪৯৭ জন সংবাদটি পড়েছেন
Oplus_131072

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা থেকে বিপুল পরিমাণ মাদকসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১০।

মঙ্গলবার দুপুর ২:৩০ মিনিটের দিকে গোপালগঞ্জের কাশিয়ান উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্ত্বর বাসস্ট্যান্ড নামক এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ (গাঁজা) তাদের আটক করা হয়। অভিযান শেষে আটককৃতদের ভাটিয়াপাড়া র‌্যাব-৬ ক্যাম্পে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় আটককৃতরা হলেন, ঢাকা মিরপুর-১৪ নম্বরের বাসিন্দা মনির মিয়া (৫৫) ও মোহাম্মদপুর এলাকার ওয়াসিম সিদ্দিকী (৪৮)।

র‌্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাসে দুই মাদককারবারি গাঁজা পরিবহন করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-১০ এর বিশেষ দল। গাড়িটি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্বর বাসস্ট্যান্ডে এসে পৌঁছালে গাড়ির ভিতর থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৬ আরো জানায়, স্কোয়াড্রন লিডার মো: তরিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর থেকে বাসের পিছু নেয় র‌্যাব এর একটি দল পরে কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে এসে তল্লাশি করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA