রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন বন্ধ থাকা সব চিনিকল চালুর পরিকল্পনা সরকারের গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী (সমাজসেবা) প্রকল্পে ব্যাপক অনিয়ম।  গোপালগঞ্জে এস এ পরিবহনের কুরিয়ার সার্ভিস শাখায় পুলিশের অভিযান। ক্লেমনের উদ্যোগে গোবিপ্রবিতে ১ হাজার বৃক্ষরোপণ  গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কোটালীপাড়ায় ৩ দিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত। টুঙ্গিপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দখলদারদের পুকুর ভরাট, অভিযোগে ভুক্তভোগী।

গোপালগঞ্জে সাংবাদিকের উপর যুবদল – ছাত্রদল নেতাদের হামলা

  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৬.১৫ পিএম
  • ৫৫৫ জন সংবাদটি পড়েছেন

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গণমাধ্যম কর্মী মনিরুজ্জামান জুয়েলের উপর হামলা অভিযোগ উঠেছে উপজেলা যুবদল ছাত্রদল নেতাদের বিরুদ্ধে । হামলায় মারাত্মক আহত হয়েছেন সাংবাদিক জুয়েল। আহত সাংবাদিক দৈনিক আমার দেশ পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে কোটালীপাড়া উপজেলা শিল্পকলার সামনে এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার ওই সাংবাদিক কে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয় পরে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মনিরুজ্জামান জুয়েলের উপর ক্ষিপ্ত ছিলেন উপজেলা যুবদল – ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মীরা। সন্ধ্যায় তিনি পেশাগত কাজে তিনি উপজেলা চত্ত্বরে যান। এসময় উপজেলা কমপ্লেক্সের পাশে শিল্পকলার সামনে পৌঁছালে যুবদলের সদস্য সচিব মান্নান শেখের নির্দেশে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নিলয় হাওলাদার মোস্তফা ও যুবদল কর্মী বায়জিদ হাওলাদারের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে কোটালীপাড়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং সাধারণ জনগণ এগিয়ে এসে হামলাকারীদের কাছ থেকে উদ্ধার করে আহত অবস্থায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায় সাংবাদিক জুয়েল কে ।

বিষয়টি নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এবং সাংবাদিক জুয়েলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। তার ভাইয়ের সাথে কথা হয়েছে। বিস্তারিত জেনেছি। জুয়েলের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণমাধ্যম কর্মীর উপর হামলার ঘটনায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে তারা তীব্র নিন্দা জ্ঞাপন করেছে এবং অনতিবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA