মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ, টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, কাশিয়ানীতে সড়ক অবরোধ।। গোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন গোপালগঞ্জে নাশকতা চেষ্টা নস্যাৎ: ৮ গ্রেপ্তার, ককটেল ও মোটরসাইকেল জব্দ।  গোপালগঞ্জে শহরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধা ভবনের সামনে ককটেল বিস্ফোরণ গোপালগঞ্জ কোটালীপাড়া চলন্ত ভ্যানে বসা মায়ের কোল থেকে ছিটকে পড়ে মাসের শিশুর মৃত্যু টুঙ্গিপাড়ায় ৬৯ নং বাশুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ থেকে বজ্রপাত নিরোধক যন্ত্র চুরি গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত… রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার। 

গোপালগঞ্জে শহরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯.৪৯ এএম
  • ৩০ জন সংবাদটি পড়েছেন

যুগকথা রিপোর্টারঃ

গোপালগঞ্জ শহরের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ এবং ঢাকা-খুলনা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে গোপালগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি এলাকা, মহিলা কলেজ রোড, পাচুড়িয়া ব্রিজ এবং জেলা প্রশাসন স্কুলসংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এর আগে রাত ৯টার ‍দিকে কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ও মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া একই সময়ে ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, কিছু শব্দ আমরা শুনেছি। সামনে কালিপূজা চলছে, তাই এ বিষয়ে সতর্ক দৃষ্টি রয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কে আমাদের টহল টিম রয়েছে, তবে মহাসড়কে আগুনের কোনো আলামত পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত না করে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এদিকে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA