শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
টুঙ্গিপাড়ায় চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি গ্রেপ্তার কোটালীপাড়ায় হাতধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত গোবিপ্রবির আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগ গোবিপ্রবির দুই ছাত্রী হলে চুরি, নিরাপত্তায় অবহেলার অভিযোগ দীর্ঘদিনের অপেক্ষার অবসান, কাশিয়ানী পৌরসভা হওয়ার পথে  জাপানে চাকরির প্রলোভনে ১৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, আদালতে মামলা গোপালগঞ্জে ‘সমতায় তারুণ্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কাশিয়ানীতে বাজার ও রাস্তাঘাটের উন্নয়নে বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক ২ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে বিতর্ক, ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

কোটালীপাড়ায় হাতধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৮.৪১ পিএম
  • ৩৫ জন সংবাদটি পড়েছেন

যুগকথা প্রতিনিধি

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশ্ব হাতধোয়া দিবস-২০২৬ উপলক্ষে হাতধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে বাগান উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। তিনি শিক্ষার্থীদের হাত ধোয়ার কার্যক্রম পর্যবেক্ষণ করেন। প্রদর্শনী শেষে শিক্ষার্থীদের মধ্যে সাবান বিতরণ করেন তিনি।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রকৌশলী শফিউল আজম, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ ( পিপিএম) , উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান শেখ রেহান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরী রানীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।কর্মসূচিতে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শনের পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা ও রোগজীবাণুর বিস্তার রোধে নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকেরা জানান, খাবার খাওয়ার আগে, টয়লেট ব্যবহারের পর এবং ময়লা-আবর্জনা স্পর্শ করার পর সাবান ও নিরাপদ পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস সংক্রামক রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। এ অভ্যাস গড়ে তুলতে শিশুদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।

 

 

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA