শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে কেনা১৮ টি ব্রডগেজ রেল কোচ দেশে এসেছে গোপালগঞ্জের কাশিয়ানীতে রাস্তা-সেতুর অভাবে  মানুষের দুর্ভোগ গোপালগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন তিন বছর ধরে ডিউটি না করেই বেতন নেওয়ার অভিযোগ পয়েন্টসম্যানের বিরুদ্ধে উৎপাদন ও সেবায় বিএসটিআই-এর মান নিশ্চিতকরণ টেকসই অর্থনীতি অর্জনে সহায়ক: গোপালগঞ্জে বিশ্বমান দিবস পালিত গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন

দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে কেনা১৮ টি ব্রডগেজ রেল কোচ দেশে এসেছে

  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৫.২৯ পিএম
  • ৩৩ জন সংবাদটি পড়েছেন

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০ ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহের চুক্তির আওতায় প্রথম চালানে ১৮ কোচ দেশে এসেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকর ১৮ টি ব্রডগেজ রেলকোচ বাংলাদেশে পৌঁছে।গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালায় রেল কোচ ফ্যাক্টরি থেকে কোচগুলো বাংলাদেশের উদ্দেশে পাঠায় ভারত। এরপর পশ্চিমবঙ্গের রানাঘাট রেলস্টেশনে অবস্থান করে। এরপর আজ শুক্রবার ( ১৬ অক্টোবর) দুপুরে পশ্চিমবঙ্গের গেদে বন্দর দিয়ে বাংলাদেশের দর্শনার আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পৌঁছে।এ সময় বাংলাদেশ রেলওয়ের পাকশী ডিভিশনে কর্মকর্তারা কোচগুলো দর্শনা সীমান্তে গ্রহন করেন। এ সময় সীমান্তে নতুন রেলকোচ দেখার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শক।সংশ্লিষ্ট সূত্র জানায়, যাত্রীদের নিরাপত্তায় রেল কোচ গুলোতে দুর্ঘটনার অভিঘাত মোকাবেলার বিশেষ ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা সরঞ্জাম ও সিসিটিভি নজরদারির ব্যবস্থা রয়েছে। পরিবেশবান্ধব বায়ো-টয়লেটের পাশাপাশি ইলেকট্রো-নিউম্যাটিক চাপযুক্ত ফ্লাশিং ব্যবস্থাও যুক্ত করা হয়েছে। রেল কোচ মধ্যে রয়েছে ১১টি নন এসি শোভন চেয়ার কার, ৩ টি এসি চেয়ার কার, ২ টি এসি স্লিপার কার এবং ২ টি এসি পাওয়ার কার। কোচগুলোর কাঠামোতে স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিতে চলার উপযোগী করে এগুলো নকশা করা হয়েছে।

বাংলাদেশের দর্শনায় কাস্টম ক্লিয়ারেন্স সহ আনুষঙ্গিক কার্যাদি শেষে কোচগুলো পরীক্ষা-নীরিক্ষার উদ্দেশ্যে নীলফামারী জেলার সৈয়দপুর রেলওয়ে কারখানার উদ্দেশ্যে ছেড়ে যাবে।বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন জানান, কোচগুলো পরীক্ষা নিরীক্ষার পর বাংলাদেশ রেলওয়ে বহরে যুক্ত হবে।এতে রেলওয়ের যাত্রীসেবা বাড়বে।

পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, কোচগুলো আজ দর্শনা বন্দরে ঢুকল। এরপর সৈয়দপুর রেলকারখানায় নেয়া হবে। সেখানে ট্রায়াল রান করা হবে। তারপর বলা যাবে৷ কোচগুলে কেমন হয়েছে।

২০১৪ সালের ১ ডিসেম্বর বাংলাদেশকে ৩০টি এবং ২০১৫ সালের ২১ ডিসেম্বর আরো ১০টি ব্রডগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সরবরাহ করে। পরে ২০১৮ সালের ১ জুন সরবরাহ করা হয় ১২০টি এলএইচবি ব্রডগেজ কোচ। এসব লোকোমোটিভ ও কোচ ভারত সরকারের ঋণসহায়তার আওতায় বাংলাদেশকে দেওয়া হয়েছিল।

২০২৪ সালে বাংলাদেশ রেলওয়ের সাথে ভারতের রেল ইন্ডিয়া টেকনিক্যাল এন্ড ইকোনোমিক সার্ভিসেস লিঃ এর সম্পাদিত চুক্তি অনুযায়ী ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে। কোচগুলো নতুন ট্রেনের রুট নির্ধারণ যুক্ত হবে।
রেলওয়ে কোচ সরবরাহের এটি প্রথম চালান

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA