শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান: আয়োজক গ্রেফতার, কারাগারে প্রেরণ গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু, আহত ২৩ বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাসষ্টমী উদযাপিত গোপালগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন

গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৫.১৫ পিএম
  • ৪৬ জন সংবাদটি পড়েছেন
যুগকথা রিপোর্টঃ
গোপালগঞ্জে “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” (The Age of Longevity: Rethinking Systems for Longer Lives) প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা ও রেলি  অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১ অক্টোবর ২০২৬) গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে সকাল দশটায়  এ সভার আয়োজন করা হয়। সভার আগে সকাল সাড়ে নয়টায় প্রবীণ নাগরিকদের নিয়ে একটি রেলি গোপালের শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। সভায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মোরাদ হোসেন, প্রবীণ নাগরিকদের পক্ষে বক্তব্য রাখেন শহীদ চৌধুরী,  ইমদাদুল হক মোল্লা, শেখ ফরিদ আহমেদ প্রমুখ।
​আলোচনা সভায় বক্তারা প্রবীণদের সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রবীণদের জীবনের মান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে গোপালগঞ্জ জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান কয়েকজন প্রবীণ ব্যক্তির হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেন ।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা , স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ , দৈনিক যুগকথা সম্পাদক এসকে এম মাহবুবুর রহমান  ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA