প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ১০:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৫:১৫ পি.এম
গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

যুগকথা রিপোর্টঃ
গোপালগঞ্জে “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” (The Age of Longevity: Rethinking Systems for Longer Lives) প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১ অক্টোবর ২০২৬) গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে সকাল দশটায় এ সভার আয়োজন করা হয়। সভার আগে সকাল সাড়ে নয়টায় প্রবীণ নাগরিকদের নিয়ে একটি রেলি গোপালের শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। সভায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মোরাদ হোসেন, প্রবীণ নাগরিকদের পক্ষে বক্তব্য রাখেন শহীদ চৌধুরী, ইমদাদুল হক মোল্লা, শেখ ফরিদ আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা প্রবীণদের সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রবীণদের জীবনের মান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে গোপালগঞ্জ জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান কয়েকজন প্রবীণ ব্যক্তির হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেন ।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা , স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ , দৈনিক যুগকথা সম্পাদক এসকে এম মাহবুবুর রহমান ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
অফিস: ০২-৪৭৯৯৬১৪১, মোবাইল: ০১৯১১-৩৩২১৮৫, ইমেইল: mahbubpress66@gmail.com
Copyright © 2026 Daily Jugokatha | দৈনিক যুগকথা. All rights reserved.