যুগকথা প্রতিনিধি
‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশ্ব হাতধোয়া দিবস-২০২৬ উপলক্ষে হাতধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে বাগান উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। তিনি শিক্ষার্থীদের হাত ধোয়ার কার্যক্রম পর্যবেক্ষণ করেন। প্রদর্শনী শেষে শিক্ষার্থীদের মধ্যে সাবান বিতরণ করেন তিনি।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রকৌশলী শফিউল আজম, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ ( পিপিএম) , উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান শেখ রেহান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরী রানীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।কর্মসূচিতে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শনের পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা ও রোগজীবাণুর বিস্তার রোধে নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজকেরা জানান, খাবার খাওয়ার আগে, টয়লেট ব্যবহারের পর এবং ময়লা-আবর্জনা স্পর্শ করার পর সাবান ও নিরাপদ পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস সংক্রামক রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। এ অভ্যাস গড়ে তুলতে শিশুদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।
সম্পাদক : শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
অফিস: ০২-৪৭৯৯৬১৪১, মোবাইল: ০১৯১১-৩৩২১৮৫, ইমেইল: mahbubpress66@gmail.com