বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
উৎপাদন ও সেবায় বিএসটিআই-এর মান নিশ্চিতকরণ টেকসই অর্থনীতি অর্জনে সহায়ক: গোপালগঞ্জে বিশ্বমান দিবস পালিত গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক

উৎপাদন ও সেবায় বিএসটিআই-এর মান নিশ্চিতকরণ টেকসই অর্থনীতি অর্জনে সহায়ক: গোপালগঞ্জে বিশ্বমান দিবস পালিত

  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬.১৮ পিএম
  • ৯ জন সংবাদটি পড়েছেন

যুগকথা রিপোর্টারঃ
অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৫৭তম বিশ্ব মান দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান বলেন, বিশ্বমানের পণ্য ও সেবার নিশ্চয়তা বিধানের মাধ্যমে টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। পণ্য ও সেবার গুণগত মান নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থা, শিল্প উদ্যোক্তা এবং সাধারণ ভোক্তাদের মধ্যে সমন্বিত সচেতনতা গড়ে তুলতে হবে। নিম্নমানের বা ভেজাল পণ্যের বাজার রোধ করে সাধারণ মানুষের কাছে নিরাপদ ও মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া আমাদের সবার নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান বলেন, আধুনিক প্রযুক্তিগত উদ্ভাবন ও পরিবেশবান্ধব জ্বালানির সঠিক ব্যবহারের মাধ্যমেই উন্নত ভবিষ্যতের পথ সুগম হবে। এক্ষেত্রে মান নিয়ন্ত্রক হিসেবে বিএসটিআই-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিএসটিআই গোপালগঞ্জ কার্যালয়ের প্রধান ও উপ-পরিচালক প্রকৌশলী খালিদ রেজা চৌধুরীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। পরিদর্শক (মেট্রোলজি) তাসনীম দোহার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহকারি পরিচালক (সিএম) গোবিন্দ কুমার ঘোষ সহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে প্রকৌশলী খালিদ রেজা চৌধুরী বলেন, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলায় উৎপাদিত পণ্য, সেবা ও প্রযুক্তির ক্ষেত্রে সামঞ্জস্য ও নির্ভরযোগ্যতা বজায় রাখতে আন্তর্জাতিক মান প্রণয়নে বিএসটিআই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার নিশ্চিত করে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে সংস্থাটি অগ্রণী ভূমিকা পালন করবে।
উক্ত আলোচনা সভায় গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার ব্যবসায়ী প্রতিনিধি, শিল্প উদ্যোক্তা, বেকারি মালিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ ছাড়া স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA