বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া

  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৪.৪৩ পিএম
  • ২৬ জন সংবাদটি পড়েছেন

স্টাফ রিপোর্টারঃ
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্য সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে সকাল ১০টায় এ কর্মসূচি শুরু হয়। এতে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
কর্মসূচির অংশ হিসেবে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে মহড়া প্রদর্শন করেন টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা। মহড়ায় দুর্যোগকালীন পরিস্থিতিতে দ্রুত ও নিরাপদে উদ্ধারকাজ পরিচালনা এবং জানমালের ক্ষয়ক্ষতি কমানোর বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম তুলে ধরা হয়।
আয়োজকেরা জানান, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি কমাতে পরিবার থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি। ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সঠিক পদক্ষেপ নেওয়া, নিরাপদ আশ্রয় নিশ্চিত করা এবং উদ্ধারকাজ সম্পর্কে সাধারণ মানুষের ধারণা থাকা প্রয়োজন।
দুর্যোগ মোকাবিলায় ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পর্যায়ে প্রস্তুতি জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির মধ্য দিয়ে একটি দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলাই দিবসটি পালনের মূল লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA