বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের

  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১.০১ পিএম
  • ২৪ জন সংবাদটি পড়েছেন

যুগকথা প্রতিনিধিঃ
গোপালগঞ্জ  মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৫০ মিনিট পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া দাড়িয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জের তথ্য অনুযায়ী, কাজুলিয়া বিল শ্যাওরাবাড়ি রোডের খালের পশ্চিমপাড়ে শরিফুল ইসলাম দাড়িয়ার মুরগির খামারের সামনের সড়কে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় শরিফুল ইসলাম দাড়িয়া (৩১) ও মো. নান্নু দাড়িয়া (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা উভয়েই গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া দাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোহাম্মদ তাজ উদ্দিন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA