রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক নির্মূলে সংসদ সদস্য এস এম জিলানীর মহাপরিকল্পনা দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু গোপালগঞ্জে স্মার্ট ভূমি প্রশাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা গোপালগঞ্জে টিআরসি নিয়োগের প্রাথমিক ফল প্রকাশ, নির্বাচিত ২২ গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নির্বাচনি ইশতাহার বাস্তবায়নে ব্যাপক কর্মযজ্ঞ :  পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা

দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত

  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬, ৩.১৪ পিএম
  • ১৯ জন সংবাদটি পড়েছেন

যুগকথা রিপোর্টঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ টি উন্মুক্ত জলাশয়ে ৬০০ কেজি শিং, ট্যাংড়া ও পাবদা মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলার শিকিরবাজার মৎস্য অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচি উদ্বোধন করেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি এস এম জিলানী।

এসময় জেলা মৎস্য কর্মকর্তা মো: কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, প্রকৌশলী মো. সফিউল আজম, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়ীয়া, বিএনপি নেতা ফায়েকুজ্জামান, রফিকুল ইসলাম সলেমান শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, মৎস্যচাষী ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাছের পোনা অবমুক্ত শেষে এমপি এস এম জিলানী বলেন, বর্তমান সরকার দেশীয় মাছ রক্ষা ও কৃষি উন্নয়নের জন্য দেশের সকল খাল খননের উদ্যোগ নিয়েছে। অনেক সরকারি খাল বেদখল রয়েছে। খালগুলো সঠিকভাবে খনন করতে পারলে ৮০ ভাগ খাল দখলমুক্ত হবে।
এর আগে উপজেলার শিকিরবাজারস্থ কেপি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার ( ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কারিং) উদ্বোধন করেন এমপি এস এম জিলানী।

 

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA