শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

গোপালগঞ্জে আইজিপির গার্ড অব অনার গ্রহণ ও সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫.৪৬ এএম
  • ৩৫ জন সংবাদটি পড়েছেন

যুগকথা রিপোর্টারঃ

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও মতবিনিময় সভায় অংশ নিতে শুক্রবার (২৪ এপ্রিল) গোপালগঞ্জ সফর করেন।
সফরের শুরুতে তিনি গোপালগঞ্জ পুলিশ অফিসার্স মেসে পৌঁছালে জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল আইজিপি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।
পরে বিকেল ৪টায় গোপালগঞ্জ পুলিশ লাইনস ড্রিল শেডে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি মোঃ আলী হোসেন ফকির এবং সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
সভায় ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা এবং সদস্যরা অংশগ্রহণ করেন। পাশাপাশি সিভিল স্টাফরাও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের সময় বিভিন্ন সমস্যা, প্রতিবন্ধকতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে পুলিশ সদস্যরা খোলামেলা মতামত তুলে ধরেন। আইজিপি মনোযোগ সহকারে সকল বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন, জনগণের প্রকৃত বন্ধু হিসেবে পুলিশকে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA