বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৬.২৬ পিএম
  • ৪৪২ জন সংবাদটি পড়েছেন

যুগকথা রিপোর্টার:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (৮ এপ্রিল) সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে কাশিয়ানী থানাধীন ফলসি পূর্বপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে মোঃ ইলাহী মোল্লা (২০) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তার দখল থেকে ৪০ (চল্লিশ) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ইলাহী মোল্লা ফলসি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ সাহেব আলী মোল্লা এবং মাতার নাম শামেলা বেগম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গোপালগঞ্জ সূত্রে জানা গেছে, সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

এ ঘটনায় পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA