বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিকদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার ও দুদকের তদন্তের দাবিতে  মানববন্ধন। সাংবাদিকতার দৌড়ঝাপে উৎকণ্ঠায় সচেতন মহল। লাইসেন্স নবায়নের দাবিতে গোপালগঞ্জে টিসিবি ডিলারদের মানববন্ধন কোটালীপাড়ায় গ্রামবাংলা শ্রমজীবী সমবায় সমিতির আত্মপ্রকাশ টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত টুংগিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কোটালীপাড়ার সড়কে কলেমা লিখা পতাকার বহর, শান্তিপূর্ণ শোভাযাত্রা টুঙ্গিপাড়ায় ঋণের চাপ সইতে না পেরে প্রধান শিক্ষকের আত্মহত্যা আমি ভুয়া মুক্তিযোদ্ধা নই। টুঙ্গিপাড়ায় শাশুড়ির নির্মম নির্যাতনে গৃহবধূ সুমি ঠাঁই হলো বাবার বাড়িতে

গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন- এম, পি, ডা. কে এম বাবর।

  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৭.৩১ পিএম
  • ২৫৪ জন সংবাদটি পড়েছেন

যুগকথা প্রতিবেদক :
জরুরি বিভাগ, গাইনি বিভাগ, ইমার্জেন্সি অপারেশন সহ গোপালগঞ্জ মেডিক্যাল কলেজে সকল বিভাগ ২৪ ঘন্টা চালু রাখার কড়া নির্দেশ দেন গোপালগঞ্জ সংসদীয় আসন-২ এর নব নির্বাচিত এম, পি ডা. কে এম বাবর।
আজ মঙ্গলবার (২৪শে ফেব্রুয়ারি)দুপুর ২টায় গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে এ নির্দেশ দেন তিনি। এসময় আইসিউ, সিসিউ আরো উন্নত চিকিৎসা সরঞ্জাম এনে চিকিৎসা সেবার সর্বোচ্চ উন্নতি করার অঙ্গীকার করেন তিনি।
এসময় হাসপাতালের পরিচালক ডা. নেওয়াজ মোহাম্মাদ, গোপালগঞ্জ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অমল চন্দ্র পাল, জেলা পুলিশ ও মোবাইল কোর্ট সাথে নিয়ে অভিযান সহ হাসপাতাল পরিদর্শনের সময় টিকিট সিন্ডিকেট বা অন্যান্য সিন্ডিকেটের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন বলে জানান।
তিনি পরবর্তী আউট সোর্সিং কর্মচারী নিয়োগের ক্ষেত্রে শতভাগ স্থানীয় দৌরাত্ম্য মুক্ত থাকবে বলে আশ্বস্ত করেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে দালালমুক্ত রাখতে বিশেষভাবে আহ্বান জানান। গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল, সুশৃঙ্খল ও রোগী সেবার জন্য হাসপাতালটির সকল ক্ষেত্রে ৩ মাসের মধ্যে জরুরিভাবে পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA