বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
তিন বছর ধরে ডিউটি না করেই বেতন নেওয়ার অভিযোগ পয়েন্টসম্যানের বিরুদ্ধে উৎপাদন ও সেবায় বিএসটিআই-এর মান নিশ্চিতকরণ টেকসই অর্থনীতি অর্জনে সহায়ক: গোপালগঞ্জে বিশ্বমান দিবস পালিত গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

গোপালগঞ্জ তিনটি আসনেই প্রার্থী দিয়েছে বিএনপি 

  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৬.৫২ এএম
  • ৩৮৩ জন সংবাদটি পড়েছেন
  1. যুগকথা রিপোর্টঃ
ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দলের একক প্রার্থী ঘোষণা করছে বিএনপি। প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী মনোনীত করেছে দলটি।
এই তালিকায় দেখা গেছে, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্গ খ্যাত গোপালগঞ্জের তিনটি আসনেই প্রার্থী দিয়েছে বিএনপি। বেশিরভাগ জেলায় জোট সঙ্গী ও পরবর্তী বিবেচনার জন্য আসন খালি রাখলেও এই জেলায় সেটি করা হয়নি।
এর মধ্যে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানির কয়েকটি ইউনিয়ন) আসনে সেলিমুজ্জামান মোল্লাকে মনোনয়ন দিয়েছে দলটি।
গোপালগঞ্জ-২ (সদর ও কাশিয়ানির কয়েকটি ইউনিয়ন) আসনে এ কে এম বাবর আলীকে দলের প্রার্থী হিসেবে বাছাই করেছে বিএনপি।
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনে এস এম জিলানীকে মনোনয়ন দিয়েছে দলটি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এই ঘোষণার পরে গোপালগঞ্জ জেলায় ব্যাপক আলোচনা সমালোচনা লক্ষ্য করা গেছে। বিশেষ করে গোপালগঞ্জ ২ আসনে পরপর তিনবার সংসদ প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন সিরাজুল ইসলাম সিরাজ অন্যদিকে বিএনপির সাবেক এমপি এবং দুইবার দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন এম এইচ খান মঞ্জু। হেভি ওয়েট প্রার্থীদের বাদ দিয়ে নতুন মুখ বিএনপির মনোনয়ন পাওয়ায় ক্ষুব্ধ গোপালগঞ্জ ২ এর বিএনপির সমর্থিত নেতাকর্মী গণ।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA