বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিকদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার ও দুদকের তদন্তের দাবিতে  মানববন্ধন। সাংবাদিকতার দৌড়ঝাপে উৎকণ্ঠায় সচেতন মহল। লাইসেন্স নবায়নের দাবিতে গোপালগঞ্জে টিসিবি ডিলারদের মানববন্ধন কোটালীপাড়ায় গ্রামবাংলা শ্রমজীবী সমবায় সমিতির আত্মপ্রকাশ টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত টুংগিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কোটালীপাড়ার সড়কে কলেমা লিখা পতাকার বহর, শান্তিপূর্ণ শোভাযাত্রা টুঙ্গিপাড়ায় ঋণের চাপ সইতে না পেরে প্রধান শিক্ষকের আত্মহত্যা আমি ভুয়া মুক্তিযোদ্ধা নই। টুঙ্গিপাড়ায় শাশুড়ির নির্মম নির্যাতনে গৃহবধূ সুমি ঠাঁই হলো বাবার বাড়িতে

গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের পরিচিতি সভা

  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৩.৫৫ পিএম
  • ৪৫৮ জন সংবাদটি পড়েছেন

যুগকথা রিপোর্ট

গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) নবগঠিত কার্যনির্বাহী কমিটি ও সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ পৌর সম্মেলন কক্ষে এ পরিচিতি সভা ও প্রীতি ভোজের আয়োজন করা হয়।

দৈনিক নয়া দিগন্ত ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মোঃ সেলিম রেজা এবং সময় টিভি ও দৈনিক ইনকিলাবের রিপোর্টার জয়ন্ত শিরালীকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। অন্যান্যরা হলেন, দৈনিক আলোর বার্তা পত্রিকার প্রতিনিধি এসকে এম মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমার সময় পত্রিকার সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ সচিবুর রহমান নিমাজ, নির্বাহী সদস্য শেখ জাবেরুল ইসলাম বাধন ও আল মামুন রানা।
অনুষ্ঠানের শুরুতে নব গঠিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন প্রেস ক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন।

গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম রেজার সভাপতিত্বে সভায় সূচনা বক্তব্য রাখেন, প্রেস ক্লাব গোপালগঞ্জের ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ শরিফুল ইসলাম। নব গঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যসহ অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সদস্য দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার মেহেদী হাসান, দৈনিক ভোরের ডাকের কাশিয়ানী প্রতিনিধি মোঃ ফায়েকুজ্জামান, বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) জেলা প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকন ও আমার দেশে পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েল।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA