বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
তিন বছর ধরে ডিউটি না করেই বেতন নেওয়ার অভিযোগ পয়েন্টসম্যানের বিরুদ্ধে উৎপাদন ও সেবায় বিএসটিআই-এর মান নিশ্চিতকরণ টেকসই অর্থনীতি অর্জনে সহায়ক: গোপালগঞ্জে বিশ্বমান দিবস পালিত গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৩.২৮ পিএম
  • ৩৫৩ জন সংবাদটি পড়েছেন

 

গোপালগঞ্জ প্রতিনিধীঃ
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে উদযাপিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫। এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসন, বিআরটিএ ও সওজের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে শহরে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে হেলমেটবিহীন কিছু মোটরসাইকেল চালককে চিহ্নিত করে পাঁচজনকে মানসম্মত হেলমেট প্রদান করেন জেলা প্রশাসক। এ সময় তিনি নিরাপদ সড়ক ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের “স্বচ্ছতা” সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন মুহম্মদ কামরুজ্জামান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব), গোপালগঞ্জ। বিশেষ অতিথি ছিলেন মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, গোপালগঞ্জ। সভায় সভাপতিত্ব করেন ফারিহা তানজিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ।
স্বাগত বক্তব্য রাখেন গোপালগঞ্জ বিআরটিএ মোটরযান পরিদর্শক জিয়াউদ্দিন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাব-ডিভিশনাল ইন্জিনিয়ার সওজ,অনুজ কুমার দে, মোঃ জামিল হোসেন, ম্যানেজার, টুঙ্গিপাড়া ট্রেনিং ইনস্টিটিউটের মোঃ জামিল হোসেন,সাধারণ সম্পাদক, জেলা ট্রাক-কাভার্ড ভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের মিটু কাজী; মোঃ সভাপতি, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মোঃ সওকত হোসেন; এবং সদর উপজেলার নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারী সবাইকে সচেতন হতে হবে। মানসম্মত হেলমেট ব্যবহার ও নির্ধারিত গতিসীমা মেনে চললে জীবন ও সম্পদের ক্ষতি অনেকাংশে হ্রাস পাবে।
অনুষ্ঠানটি আয়োজন করে জেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA