রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন বন্ধ থাকা সব চিনিকল চালুর পরিকল্পনা সরকারের গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী (সমাজসেবা) প্রকল্পে ব্যাপক অনিয়ম।  গোপালগঞ্জে এস এ পরিবহনের কুরিয়ার সার্ভিস শাখায় পুলিশের অভিযান। ক্লেমনের উদ্যোগে গোবিপ্রবিতে ১ হাজার বৃক্ষরোপণ  গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কোটালীপাড়ায় ৩ দিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত। টুঙ্গিপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দখলদারদের পুকুর ভরাট, অভিযোগে ভুক্তভোগী।

প্রেসক্লাব গোপালগঞ্জে সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১০.৩৮ এএম
  • ৪১২ জন সংবাদটি পড়েছেন
গোপালগঞ্জ প্রতিনিধি :
এন টিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক আমার দেশ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি প্রয়াত সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় প্রেসক্লাব গোপালগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
১১ অক্টোবর শনিবার বিকালে প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি জুবায়ের হোসেনের সভাপতিত্বে এবং সময় টেলিভিশনের সাংবাদিক জয়ন্ত শীরালীর সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত মহাসচিব ও দৈনিক তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি শাহিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও কবি রবীন্দ্রনাথ অধিকারী, এটিএন বাংলার সাংবাদিক চৌধুরী হাসান মাহমুদ, , প্রথম আলোর প্রতিনিধি নতুন শেখ,  কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় সাংবাদিকরা প্রয়াত সারমাতের স্মৃতিচারণ করে তার পরিবারের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। পরে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে দুপুরে গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসায় জানাজা শেষে শহরের পৌর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকালে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে সাংবাদিক মাহবুব হোসেন সারমাত ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA