বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
তিন বছর ধরে ডিউটি না করেই বেতন নেওয়ার অভিযোগ পয়েন্টসম্যানের বিরুদ্ধে উৎপাদন ও সেবায় বিএসটিআই-এর মান নিশ্চিতকরণ টেকসই অর্থনীতি অর্জনে সহায়ক: গোপালগঞ্জে বিশ্বমান দিবস পালিত গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

ভোক্তা অধিকার ও ক্যাবের যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯.৫১ এএম
  • ৩০৫ জন সংবাদটি পড়েছেন

যুগকথা রিপোর্টঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুইটি প্রতিষ্ঠানে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পরিচালক সৈয়দা তামান্না তাসরিন বলেন, বাংলাদেশে ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী পণ্য বা সেবার সঠিক গুণমান, পরিমাণ, বিশুদ্ধতা ও ন্যায্য মূল্য নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে পাটগাতী কাঁচাবাজারের সামনে অবস্থিত’ আইস মিল’-এ অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আওলাদ হোসেন মোল্লা বরফ উৎপাদনের লাইসেন্স থাকলেও অনুমোদন ছাড়াই আইসক্রিম উৎপাদন করছেন। এছাড়া বিএসটিআই-এর লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এবং নিষিদ্ধ রং ও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার করে আইসক্রিম তৈরি করা হচ্ছিল।
এসব অপরাধে প্রাথমিকভাবে ২০ হাজার টাকা জরিমানা করা হলেও স্থানীয়দের অনুরোধ ও সার্বিক দিক বিবেচনায় তা কমিয়ে ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আইসক্রিম উৎপাদন সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। শিশু খাদ্য উৎপাদনের ক্ষেত্রেও যথাযথ অনুমতি ছাড়া কোনো কার্যক্রম পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়।
এদিকে একই অভিযানে পাশের একটি মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে দোকানের মালিক ওয়াসিকুর রহমানকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ক্যাব গোপালগঞ্জের পরিচালক মোহাম্মদ মোজাহারুল হক, টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
অভিযান শেষে স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি প্রকাশ করতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, এ ধরনের অভিযান নিয়মিত চালু থাকলে বাজারে অনিয়ম অনেকটাই কমে যাবে।#

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA