বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিকদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার ও দুদকের তদন্তের দাবিতে  মানববন্ধন। সাংবাদিকতার দৌড়ঝাপে উৎকণ্ঠায় সচেতন মহল। লাইসেন্স নবায়নের দাবিতে গোপালগঞ্জে টিসিবি ডিলারদের মানববন্ধন কোটালীপাড়ায় গ্রামবাংলা শ্রমজীবী সমবায় সমিতির আত্মপ্রকাশ টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত টুংগিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কোটালীপাড়ার সড়কে কলেমা লিখা পতাকার বহর, শান্তিপূর্ণ শোভাযাত্রা টুঙ্গিপাড়ায় ঋণের চাপ সইতে না পেরে প্রধান শিক্ষকের আত্মহত্যা আমি ভুয়া মুক্তিযোদ্ধা নই। টুঙ্গিপাড়ায় শাশুড়ির নির্মম নির্যাতনে গৃহবধূ সুমি ঠাঁই হলো বাবার বাড়িতে

টুঙ্গিপাড়া পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৬.২৫ পিএম
  • ৬১৩ জন সংবাদটি পড়েছেন

টুঙ্গিপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠন টুঙ্গিপাড়া পৌর শাখার উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

জুলাই মাসের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় এই আগস্ট মাসে আওয়ামী ফ্যাসিবাদের পতন এবং ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে এ র‍্যালির আয়োজন করা হয়।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর ছবি সম্বলিত ব্যানারে র‍্যালির আহ্বান জানানো হয়। টুঙ্গিপাড়া পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন: পৌর বিএনপির সভাপতি ইমদাদ হোসেন মোল্লা, সাধারন সম্পাদক জিহাদুল ইসলাম বাবু,সিনিয়র সহ-সভাপতি এস এম নাসির, সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা, ,সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সাবেক আহ্বায়ক ডা:আবু জাফর খান,যুবদলের ইরশাদ হোসেন মনি, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ সাগর শেখ ,রেজাউল করিম, আজাদ শেখ,ছাত্রদলের মোঃ ইয়েন মুন্সী,তানভীর আহম্মেদ সায়াদ,রাতুল বিশ্বাস,এস এম তামিমসহ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় পৌর বিএনপি’র সভাপতি ইমদাদ হোসেন মোল্লা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি রাজপথে আছে এবং থাকবে।” তাঁরা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র ও জনতার ঐক্যবদ্ধ আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।

এই বিজয় র‍্যালির মধ্য দিয়ে টুঙ্গিপাড়ার নেতাকর্মীরা নতুন উদ্দীপনা ও সাহসের সাথে আগামী দিনের আন্দোলন সংগ্রামে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA