বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ২ হাজার ৩শত পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী র‌্যাব হাতে গ্রেফতার গোপালগঞ্জে ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন, আংশিক ক্ষতিগ্রস্ত দর্শনা সীমান্তে বিপুল পরিমাণ সোনার বারসহ পাচারকারী আটক মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা ।  টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কোটালীপাড়ার শ্রী শ্রী গণেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রমে রথযাত্রার ৭ দিনের অনুষ্ঠান।  গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করেনিয়েছে কোটালীপাড়ায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৩.০৫ পিএম
  • ১২ জন সংবাদটি পড়েছেন
যুগকথা রিপোর্টঃ
৫ আগস্ট (জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি) উপলক্ষে গোপালগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।এ দিন দুপুরে গোপালগঞ্জ শিশু পার্কের সামনে থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি, যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

​র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। বক্তব্যে তিনি বলেন, “৫ই আগস্টের গণ-অভ্যুত্থান না হলে আমরা সংসদ সদস্য হতে পারতাম না, বিএনপিও আজ দেশ পরিচালনার সুযোগ পেত না।” তিনি জুলাই আন্দোলন ও ছাত্র-জনতার বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।সমাবেশে আরও বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট আবুল খায়ের, জেলা বিএনপির সদস্য জিয়াউল কবির বিপ্লব, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদস্য সচিব ফজলুল কবির দারা, সদর উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক সিকদার শহিদুল ইসলাম লেনিন সহ স্থানীয় ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

​সমাবেশ শেষে নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করে আগামী দিনে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA