বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
তিন বছর ধরে ডিউটি না করেই বেতন নেওয়ার অভিযোগ পয়েন্টসম্যানের বিরুদ্ধে উৎপাদন ও সেবায় বিএসটিআই-এর মান নিশ্চিতকরণ টেকসই অর্থনীতি অর্জনে সহায়ক: গোপালগঞ্জে বিশ্বমান দিবস পালিত গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন।

  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৪.৩৫ পিএম
  • ৩০১ জন সংবাদটি পড়েছেন

 

গোবিপ্রবি, প্রতিনিধিঃ
‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।
বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসানের নেতৃত্বে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়। কুলা-চালুন, ঢোল, শখের হাঁড়ি, কলসি ও তালপাখাসহ বাঙালি ঐতিহ্যের নানা উপকরণ হাতে শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রশাসনিক ভবন চত্বরে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ফিতা কেটে বৈশাখী মেলার উদ্বোধন করেন। মেলায় বিভিন্ন বিভাগ ও সংগঠন নিজেদের স্টলে বাঙালি ঐতিহ্য তুলে ধরে।
বৈশাখের ঐতিহ্যকে ধারণ করে সকলের মাঝে চিড়া, মুড়ি, সাজ-বাতাসা, গজা ও নকুলদানা বিতরণ করা হয়। উৎসবের অংশ হিসেবে বেলা ১১টা থেকে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়াও বিকেলে গ্রাম বাংলার ঐতিহ্য সাপখেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, প্রক্টর, রেজিস্ট্রার, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA