বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
তিন বছর ধরে ডিউটি না করেই বেতন নেওয়ার অভিযোগ পয়েন্টসম্যানের বিরুদ্ধে উৎপাদন ও সেবায় বিএসটিআই-এর মান নিশ্চিতকরণ টেকসই অর্থনীতি অর্জনে সহায়ক: গোপালগঞ্জে বিশ্বমান দিবস পালিত গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

শান্তি ও নিরাপত্তার জন্য আমৃত্য পাশে থাকবো এস এম জিলানী

  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬, ২.২৮ পিএম
  • ৩৯১ জন সংবাদটি পড়েছেন
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী বলেছেন, সনাতনী ভাই-বোনেরা যেন নির্বিঘ্নে এবং বিনা বাধায় তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে সেজন্য শান্তি ও নিরাপত্তার জন্য আমি আমৃত্যু আমার সবকিছু দিয়ে আপনাদের পাশে থাকবো।
মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার দক্ষিণ শুয়াগ্রামে শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের ১৮০তম জন্মজয়ন্তী মহোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এস এম জিলানী আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে সম্মান দেখিয়েছেন আজকে আবার সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে অতিথি করে সম্মানিত করলেন, তাতে আমি আপনাদের কাছে ঋণি হয়ে গেছি। আমার জন্য আর্শিবাদ করবেন আমি যেন পরিশ্রম দিয়ে মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করে এই ঋণ কিছুটা শোধ করতে পারি।
নির্বাচনে জয়ী হওয়া ও এলাকার উন্নয়ন প্রসঙ্গে এস এম জিলানী বলেন, আপনারা ভোটের মাধ্যমে জয়ী করে আমাকে সহযোগিতা করেছেন। আমি আরেকটু সহযোগিতা চাই, সেই সহযোগিতার মধ্যে দিয়ে আমি একটি সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত কোটালীপাড়া গড়তে পারি।
মতুয়া শ্রী পরেশ চন্দ্র হালদারের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সনাতন ধর্মীয় এ আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদারসহ বিএনপি সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA