সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ওড়াকন্দির সুবর্না ঠাকুরকে নারী সংরক্ষিত আসনের এমপি হিসাবে দেখতে সারাদেশের মতুয়ারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির শুভ উদ্ভোদন পুলিশের গাড়ি খাদে, আহত ১২ আবারও সিংগাতির এরশাদ চৌধুরীরর তাণ্ডব, কৃষকের ঘরে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ। গোপালগঞ্জে নবনির্বাচিত ৩ সংসদ সদস্যকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা  গোপালগঞ্জে উন্নয়নের মান ও স্বচ্ছতা নিশ্চিতে একযোগে মাঠে ৩ এমপি গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন- এম, পি, ডা. কে এম বাবর। গাইড বই কাণ্ডে তোলপাড় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন গোপালগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সম্মাননা পেলেন মোহাম্মদ মাহফুজুর রহমান। মহান শহীদ দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের পুষ্পস্তবক অর্পণ

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষনা সাবেক ইউপি সদস্যর 

  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫.৪৪ পিএম
  • ২০৪ জন সংবাদটি পড়েছেন
টুঙ্গিপাড়া  প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শারীরিক অসুস্থ্যতার কারন দেখিয়ে আওয়ামীলীগ থেকে পদত্যাগের ঘোষনা দিয়েছেন এক সাবেক ইউপি সদস্য।
সোমবার বেলা ১২ টায় টুঙ্গিপাড়া সাংবাদিক অফিসে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষনা দেন তিনি।
পদত্যাগকারী রোমজেদ সিকদার উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হওয়ার জন্য একটি সিভি জমা দিয়েছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি যেহেতু একজন জনপ্রতিনিধি তাই আওয়ামী লীগ সরকারের আমলে আমার সমর্থকেরা ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি করার জন্য একটি সিভি জমা দিয়েছিল। তবে সেই কমিটি আর গঠন হয়নি। এরআগে আমি আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো পদ-পদবীতে যুক্ত ছিলাম না।
রোমজেদ সিকদার আরও বলেন, আমি বহুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভূগছি তাই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে চাই না। আমার অজান্তে যদি আওয়ামী লীগের কোনো পদ-পদবী থেকে থাকে, আমি সেগুলো থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষনা করছি।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, এর আগে গত ১৩ আগস্ট ব্যক্তিগত কারন দেখিয়ে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষনা দিয়েছিলেন উপজেলার কুশলী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নওশের ফকির ও একই ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক আব্বাস আলী। পরে গত ২১ আগস্ট একইভাবে উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রহমান সিকদার পদত্যাগের ঘোষনা করেছিলেন। আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে টুঙ্গিপাড়া উপজেলায় এনিয়ে মোট চার জন পদত্যাগ করলেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA