শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন। আয়োজনে গোবর্ণাঢ্যপালগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন বৈশাখী আনন্দে টেকেরহাটে ব্যবসায়ীদের শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোবিপ্রবি’তে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন গোপালগঞ্জে ৮ বছরেও হয়নি ডেন্টাল কলেজ; বেড়েছে প্রকল্প ব্যয় গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা  গোপালগঞ্জে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে ব্যাপক দুর্নীতি: ২৪ লাখ টাকার হদিস নেই, ভোগান্তিতে ৯০০ পরিবার

গোপালগঞ্জে এম এইচ খান মঞ্জুর নেতৃত্বে বিএনপি’র ৪৭-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৫.২০ পিএম
  • ৪৩১ জন সংবাদটি পড়েছেন

রিপোর্টার, কাজী মাহমুদ- গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের এই স্লোগানে গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১লা-সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার উলপুর এম এইচ খান ডিগ্রী কলেজ মাঠে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সাংসদ সদস্য এবং বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সিনিয়র সদস্য এম এইচ খান মঞ্জু। এর আগে একটি আনন্দ শোভাযাত্রা র‍্যলি গোপালগঞ্জ টেকেরহাট মহাসড়ক প্রদক্ষিণ করে সভাস্তলে গিয়ে শেষ হয়। সভা স্থলে জনসমুদ্রে পরিণত হয়।

উক্ত অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মেজর (অবঃ) অহিদুল হক মোল্লার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান তাজ, কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি রমেন্দ্রনাথ সরকার। এসময় জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সরকারি বঙ্গবন্ধু কলেজের ভিপি সৈয়দ কামরুজ্জামান টুটুল, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন, জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক এস এম হুমায়ুন কবীর, টুংগীপাড়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মেহেদি বিল্লাহ, পৌর বিএনপি’র সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ঝান্টু খান, জেলা বিএনপি’র সাবেক সদস্য শেখ ইয়াহিয়া সহ অসংখ্য নেতা কর্মীরা উপস্থিতি ছিলেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট ফরহাদ হোসেন মোল্লা, শ্রমিক দলের যুগ্ম সম্পাদক জমির মোল্লা, জেলা শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক মাসুদ শেখ, কাশিয়ানী উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি দয়াময় মৌলিক, নিজড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এখলাছ মোল্লা, মিলু দারিয়া, মাসুদ কাজী সহ সাবেক বর্তমান অনেকে।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট কন্ঠ শিল্পী হারমোনিয়াম এর জাদুকর নকুল কুমার বিশ্বাস সংগীত পরিবেশন করেন। উক্ত অনুষ্ঠানে প্রায় ১০-হাজার মানুষের সমাগম ঘটে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA