শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
কার্য্য নির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা চলছে গোপালগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে গোপালগঞ্জে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স রাজনৈতিক প্রতিহিংসা ও প্রাণনাশের আশঙ্কায় এলাকাছাড়া সাবেক কৃষক লীগ নেতা, নিরাপত্তাহীনতায় স্ত্রী-সন্তান। গোপালগঞ্জে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত আপা আপা করিস না, তোদের আপা আইবো না’ স্লোগানে কাশিয়ানী বিএনপির মিছিল। গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ, টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, কাশিয়ানীতে সড়ক অবরোধ।। গোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন গোপালগঞ্জে নাশকতা চেষ্টা নস্যাৎ: ৮ গ্রেপ্তার, ককটেল ও মোটরসাইকেল জব্দ।  গোপালগঞ্জে শহরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৩.২৩ পিএম
  • ৩৮ জন সংবাদটি পড়েছেন

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শতাধিক যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২০ থেকে ২৫ জনকে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই পেছন থেকে আসা একের পর এক যানবাহন দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর সঙ্গে ধাক্কা খায়। এতে বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকসহ মোট ১০টি যানবাহন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুর্ঘটনায় চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA