বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক ২ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে বিতর্ক, ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালন সাঁইজি ছিলেন অসাম্প্রদায়িক ও মানবতার প্রতীক: সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা নিয়ে গোপালগঞ্জে পূজা মণ্ডপে এসপি মো. হাবীবুল্লাহসম্প্রীতি দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে কেনা১৮ টি ব্রডগেজ রেল কোচ দেশে এসেছে গোপালগঞ্জের কাশিয়ানীতে রাস্তা-সেতুর অভাবে  মানুষের দুর্ভোগ গোপালগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন তিন বছর ধরে ডিউটি না করেই বেতন নেওয়ার অভিযোগ পয়েন্টসম্যানের বিরুদ্ধে উৎপাদন ও সেবায় বিএসটিআই-এর মান নিশ্চিতকরণ টেকসই অর্থনীতি অর্জনে সহায়ক: গোপালগঞ্জে বিশ্বমান দিবস পালিত গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক ২

  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৬.৫৮ এএম
  • ১০ জন সংবাদটি পড়েছেন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

দামুড়হুদার মডেল থানার অন্তর্ভুক্ত কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি পাখি ভ্যানসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২ ১অক্টোবর) বিকাল আনুমানিক ৫ টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ। সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) অফিসার শেখ মোহাম্মদ নুরুল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা যায়, চোরাচালানের মাধ্যমে ভারত থেকে বিপুল পরিমাণ কসমেটিক দেশে নিয়ে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা বাজারে এলাকায় সন্দেহজনক একটি পাখি ভ্যান থামায় কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই জুম্মান খানের নেতৃত্বে পুলিশের একটি দল। এসময় তল্লাশি চালিয়ে বস্তায় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন কসমেটিক পণ্য জব্দ করা হয়। পরে পাখি ভ্যানসহ দুইজনকে আটক করা হয়। পাশাপাশি চোরাচালানের এসব পণ্য ব্যবহৃত কাজে পাখি ভ্যানটি ও জব্দ করা হয়। আটকরা হলেন—কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জহিরুল ইসলাম, ও একই ইউনিয়নের সদাবরী গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে আহসানুল হক।

এই বিষয়ে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, বলেন, নানা কৌশলে তারা এসব পণ্য চোরাচালানের মাধ্যমে ভারত থেকে নিয়ে এসে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যেত। পাল্টা কৌশল অবলম্বন করে তাদের হাতেনাতে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দামুড়হুদার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA