শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সার্ক জার্নালিস্ট ফোরামের প্রতিনিধি দলের সাথে নেপালে বাংলাদেশ রাষ্ট্রদূতের সাথে মতবিনিময়। গোপালগঞ্জের দুই শিক্ষক প্রাইভেট এবং গাইডবই অবৈধ হলেও পড়াবেন বলে সাংবাদিকদের চ্যালেঞ্জ করলেন সোনালী আঁশে ফিরছে  কৃষকের স্বপ্ন দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার: চোর চক্রের দুই সদস্য আটক কোটালীপাড়ায় জাল কাগজপত্র দিয়ে দলিল রেজিস্ট্রি: দুই দলিল লেখক সাময়িক বহিষ্কৃত টুঙ্গিপাড়ায় ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি ও যুবদল নেতার সংবাদ সম্মেলন আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ২ হাজার ৩শত পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী র‌্যাব হাতে গ্রেফতার গোপালগঞ্জে ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন, আংশিক ক্ষতিগ্রস্ত

সার্ক জার্নালিস্ট ফোরামের প্রতিনিধি দলের সাথে নেপালে বাংলাদেশ রাষ্ট্রদূতের সাথে মতবিনিময়।

  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১১.৩১ এএম
  • ১৮ জন সংবাদটি পড়েছেন

বিশেষ প্রতিনিধি, কাঠমান্ডু:

​কাঠমান্ডুতে সদ্য সমাপ্ত ‘৩য় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সম্মেলন-২০২৬’-এ যোগদানকারী বাংলাদেশ ও নেপালের জ্যেষ্ঠ সাংবাদিকদের এক যৌথ প্রতিনিধিদল আজ কাঠমান্ডুস্থ বাংলাদেশ হাউসে (BD House) সফর করেন। নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণে সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ) অধীনে বাংলাদেশ ও নেপালের ১০ সদস্যের এই প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশ নেন।গত ৯ থেকে ১২ আগস্ট কাঠমান্ডুতে অনুষ্ঠিত এ সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল ও দ্য বাংলাদেশ পোস্টের সিনিয়র করেসপনডেন্ট মো. আবদুর রহমান, দ্য ডেইলি বঙ্গবাণীর সম্পাদক মুশতাক আহমেদ মুবারকী, দ্য ডেইলি আজকাল’র বিশেষ প্রতিনিধি মো. জিয়াউর রহমান, ডেইলি ব্যাংক বীমা অর্থনীতি’র সম্পাদক মোহাম্মদ মুনীরুজ্জামান, ডেইলি আমার বাংলা’র ম্যানেজিং এডিটর পান্না জামান এবং ডেইলি আজকের প্রভাতের সিনিয়র করেসপনডেন্ট মো. আবু বকর সিদ্দিক।

​অন্যদের মধ্যে নেপাল থেকে প্রতিনিধিদলে অংশ নেন ন্যাশনাল ফোরাম অব নিউজ জার্নালিস্টস-এর সভাপতি ও লাহানা মিডিয়ার সম্পাদক নৃপেন্দ্র লাল শ্রেষ্ঠ, সহ-সভাপতি সুনীল মহার্জন, লাহানা উইকলির সুরেন্দ্র ভক্ত শ্রেষ্ঠ এবং এপি১ টিভির রাজু নাপিত।
​দুপুরে আয়োজিত এ বৈঠকে দুই দেশের গণমাধ্যম, আঞ্চলিক সাংবাদিকতা এবং আদিবাসী ভাষা সংরক্ষণ ও প্রচারে সাংবাদিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শফিকুর রহমান ডেলিগেটদের স্বাগত জানান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
​বৈঠক শেষে প্রতিনিধিদলের সম্মানে বাংলাদেশ হাউসে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA