শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন। আয়োজনে গোবর্ণাঢ্যপালগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন বৈশাখী আনন্দে টেকেরহাটে ব্যবসায়ীদের শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোবিপ্রবি’তে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন গোপালগঞ্জে ৮ বছরেও হয়নি ডেন্টাল কলেজ; বেড়েছে প্রকল্প ব্যয় গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা  গোপালগঞ্জে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে ব্যাপক দুর্নীতি: ২৪ লাখ টাকার হদিস নেই, ভোগান্তিতে ৯০০ পরিবার

গোপালগঞ্জে আওয়ামী ফ্যাসিবাদী পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিএনপির বিজয় র‌্যালী

  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৬.১৮ পিএম
  • ৫১১ জন সংবাদটি পড়েছেন

প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে আওয়ামী ফ্যাসিবাদী পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিজয় র‌্যালী করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার দুপুরে জেলা শহরের লঞ্চঘাট এলাকার গোলচত্ত্বর থেকে একটি বিজয় র‌্যালী বের করে বিএনপির নেতাকর্মীরা। র‌্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবুল খায়ের, জেলা বিএনপির সদস্য ডা. কে এম বাবর, এ্যাডভোকেট এম এ সেলিম, এ্যাডভোকেট তৌফিকুল ইসলাম , সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন,সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জিয়াউল কবির বিপ্লব, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন , সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান,  গোপালগঞ্জ পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রানা মোল্যা,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবিরুল ইসলাম,সাবেক জেলা যুবদলের দপ্তর সম্পাদক রাজু বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান প্রমূখ।

এসময় বক্তরা বলেন, ছাত্র-জনতার গনঅভ্যুথ্থানে সৈরাশাসক শেখ হাসিনার সরকারে পতন হয়েছিল। এর মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসে। একটি দল ফ্যাসিস্টদের সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র মোকাবেলার জন্য সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহবান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA