বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
তিন বছর ধরে ডিউটি না করেই বেতন নেওয়ার অভিযোগ পয়েন্টসম্যানের বিরুদ্ধে উৎপাদন ও সেবায় বিএসটিআই-এর মান নিশ্চিতকরণ টেকসই অর্থনীতি অর্জনে সহায়ক: গোপালগঞ্জে বিশ্বমান দিবস পালিত গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬, ১২.৫৪ পিএম
  • ২৩৭ জন সংবাদটি পড়েছেন

ডেক্সরিপোর্ট গোবিপ্রবি,
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সঙ্গে ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টস অব বাংলাদেশের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে একাউন্টিং বিভাগের পক্ষে বিভাগটির সভাপতি ও বিজনেস ফ্যাকাল্টির ডিন ড. মো. সোলাইমান হোসাইন এবং ICMAB এর পক্ষে ভাইস-প্রেসিডেন্ট এস এম জহির উদ্দিন হায়দার স্বাক্ষর করেন।
একাউন্টিং শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বহুল প্রতীক্ষিত চুক্তিটি সম্পন্ন করা হয়।
এর ফলে একাউন্টিং বিভাগের কোনো শিক্ষার্থী প্রফেশনাল ডিগ্রির জন্য CMA তে ভর্তি হলে সর্বমোট ২০টি কোর্সের মধ্যে ৬টি কোর্সে সরাসরি ছাড় পাবে। অর্থাৎ কোনো শিক্ষার্থী CMA তে ভর্তি হয়ে ১৪টি কোর্স সম্পন্ন করলেই তাকে ডিগ্রি প্রদান করা হবে।
ই তোমধ্যে CMA তে ভর্তি হওয়া বিভাগটির শতাধিক শিক্ষার্থী এই চুক্তির আওতায় এই সুবিধা ভোগ করতে পারবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, প্রো- ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান, একাউন্টিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও ICMAB এর স্টেকহোলাডারগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA