সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ওড়াকন্দির সুবর্না ঠাকুরকে নারী সংরক্ষিত আসনের এমপি হিসাবে দেখতে সারাদেশের মতুয়ারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির শুভ উদ্ভোদন পুলিশের গাড়ি খাদে, আহত ১২ আবারও সিংগাতির এরশাদ চৌধুরীরর তাণ্ডব, কৃষকের ঘরে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ। গোপালগঞ্জে নবনির্বাচিত ৩ সংসদ সদস্যকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা  গোপালগঞ্জে উন্নয়নের মান ও স্বচ্ছতা নিশ্চিতে একযোগে মাঠে ৩ এমপি গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন- এম, পি, ডা. কে এম বাবর। গাইড বই কাণ্ডে তোলপাড় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন গোপালগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সম্মাননা পেলেন মোহাম্মদ মাহফুজুর রহমান। মহান শহীদ দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের পুষ্পস্তবক অর্পণ

কোটালীপাড়ায় শহীদ রথীনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ 

  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৬.৩৪ পিএম
  • ৪২৬ জন সংবাদটি পড়েছেন

প্রতিনিধি কোটালীপাড়া: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রথীন বিশ্বাসের সমাধিতে কোটালীপাড়া উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা বিএনপি, পৌর বিএনপির নেতাকর্মী ও বৈষম্যবিরোধেী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেছে।

মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ৮ টায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামে শহীদ রথীন বিশ্বাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, শহীদ রথিনের ভাই বিপ্লব বিশ্বাস, ভাবী মাধুরী বিশ্বাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আবদুল্লাহ বিশ্বাস, ইমরান বিশ্বাস, রাজু তালুকদার ও হামিম বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপি’র সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদেন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর খান, প্রশাসনিক কর্মকর্তা সুজয় কুমার উপস্থিত ছিলেন।

শহীদ রথিন বিশ্বাস উপজেলার শুয়াগ্রামের মৃত দানিয়েল বিশ্বাস ও শেফালী বিশ্বাসের ছেলে।

উল্লেখ্য গত বছর ৫ আগস্ট বিকালে গণঅভ্যুত্থানের পর জাতীয় সংসদভবন এলাকায় বিজয় মিছিলে গিয়ে আহত হন রথিন বিশ্বাস। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স এন্ড হাসপাতালে ভর্তি করা হলে ওইদিন রাতে তার মৃত হয়। পরদিন কঠোর গোপনীয়তার মধ্যে লাশ গ্রামের বাড়িতে এনে বাবা-মায়ের সমাধির পাশে সমাধিস্থ করা হয়।

প্রতিবন্ধী ভাই বিপ্লব বিশ্বাস, ভাবি মাধুরি বিশ্বাস ও ছোট বোন প্রতিবন্ধি রুমা বিশ্বাসকে নিয়েই ছিল রথিন বিশ্বাসের সংসার। ঢাকার রাজারবাগ উইলিয়াম কেরি ইন্টারন্যাশনাল স্কুলে অফিস সহকারি পদে কর্মরত ছিলেন রথিন বিশ্বাস।

রথিন বিশ্বাসের ভাবী মাধুরি বিশ্বাস বলেন, রথিন শহীদ হওয়ার পরে জামায়াতে ইসলামীর পক্ষ থকে ২ লক্ষ টাকা পেয়েছিলাম সেই টাকা দিয়ে আমরা একটি চায়ের দোকান দিয়েছি। জুলাই ফাউন্ডেশন থেকে ৫ লক্ষ টাকা পাই। সেই টাকা দিয়ে আমার ননদের (রথিনের ছোট বোন) বিয়ে দেই। রথিনকে হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি। আমার স্বামী (রথিনের ভাই) একজন বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী। রথিনের আয়ে আমাদের সংসার চলতো। ও ছিল আমাদের কাছে সন্তানের মতো।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, মোঃ মাসুম বিল্লাহ বলেন, রথীন বিশ্বাসসহ জুলাই অভ্যুত্থানে সকল নিহত ও আহতদের পাশে উপজেলা প্রশাসন আছে এবং থাকবে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA