সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নির্বাচনি ইশতাহার বাস্তবায়নে ব্যাপক কর্মযজ্ঞ :  পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা গাজীপুর স্ত্রী,তিন সন্তান ও শ্যালককে হত্যা,স্বামী পালাতক প্রবাস জীবনের ইতি টেনে খামারি নাজিম বছরে ১০ লাখ টাকা লাভের হাতছানি ভোক্তা অধিকার ও ক্যাবের যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন সাঁকোর মুখে বেড়া ৩২ পরিবার চলাচলে বিপাকে গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে লিগ্যাল এইড দিবস পালিত

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬, ৮.৫৪ এএম
  • ৯ জন সংবাদটি পড়েছেন

 

যুগকথা রিপোর্টঃ

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে গোপালগঞ্জ জেলা প্রশাসন।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (এভিসিবি)-৩য় পর্যায় প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরিফ-উজ-জামান। সভাপতিত্ব করেন ফারিহা তানজিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালতের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ব্যাপক প্রচার-প্রচারণা প্রয়োজন। তিনি জানান, গ্রাম আদালতের মাধ্যমে সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। তাই ছোটখাটো বিরোধ আদালত বা থানায় না নিয়ে গ্রাম আদালতের মাধ্যমে সমাধানের বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। তিনি আরও বলেন, সরকারি বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসা মানুষদেরও গ্রাম আদালতের বিষয়ে সচেতন করতে হবে। পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের সফল গ্রাম আদালতের কেস স্টোরি গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে ফারিহা তানজিন বলেন, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সভা, সেমিনার, উঠান বৈঠক, অভিভাবক সভা এমনকি জুমার খুতবায়ও গ্রাম আদালতের সুফল নিয়ে আলোচনা করতে হবে। তিনি জানান, গ্রাম আদালত আইন-২০২৪ অনুযায়ী বকেয়া ভরণপোষণের মামলাও এখন গ্রাম আদালতে করা যাবে। এ বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম ফয়জুল বারী। তিনি বলেন, এলাকায় ছোটখাটো বিরোধ যাতে থানায় বা আদালতে না যায় সেজন্য গ্রাম আদালত সম্পর্কে প্রচারণা বাড়াতে হবে। তিনি আরও বলেন, থানায় যাওয়া ছোটখাটো চুরির বিরোধগুলো ইউনিয়ন পরিষদে পাঠানোর বিষয়ে সংশ্লিষ্ট ওসিদের অবহিত করার প্রয়োজন রয়েছে।

সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে গত ১০ মাসের মাঠ পর্যায়ের কার্যক্রম তুলে ধরেন মোঃ আলিউল হাসানাত খান। তিনি জানান, গোপালগঞ্জ জেলার ৬৭টি ইউনিয়ন পরিষদে জুলাই ২০২৫ থেকে এপ্রিল ২০২৬ পর্যন্ত মোট ১ হাজার ১৪৬টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে উচ্চ আদালত থেকে ৭৩টি মামলা গ্রাম আদালতে পাঠানো হয়। এ সময়ে ১ হাজার ১৪৩টি মামলা নিষ্পত্তি করা হয়েছে এবং এর মাধ্যমে ১ কোটি ৬৫ লাখ ২১ হাজার ৯২০ টাকা আদায় করা সম্ভব হয়েছে।

সভা সঞ্চালনা করেন মোঃ আলিউল হাসানাত খান এবং প্রেস ক্লাব গোপালগঞ্জ-এর সদস্য মোঃ জুবায়ের হোসেন। সভায় জেলার ডিআরটি সদস্য, সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ধর্মীয় নেতা ও উপজেলা কো-অর্ডিনেটরসহ মোট ৩৫ জন অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA