বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
তিন বছর ধরে ডিউটি না করেই বেতন নেওয়ার অভিযোগ পয়েন্টসম্যানের বিরুদ্ধে উৎপাদন ও সেবায় বিএসটিআই-এর মান নিশ্চিতকরণ টেকসই অর্থনীতি অর্জনে সহায়ক: গোপালগঞ্জে বিশ্বমান দিবস পালিত গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

চাকরী মেলা অনুষ্ঠিত, ১১ প্রতিষ্ঠান নিয়োগে অংশগ্রহণ

  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৮.৪৭ পিএম
  • ৩৪৪ জন সংবাদটি পড়েছেন
যুগকথা রিপোর্টঃ
কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থান নিশ্চিতের লক্ষ্যে গোপালগঞ্জে চাকরির মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ ‘এসেট’ প্রকল্পের অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে চাকরিপ্রত্যাশী তরুণদের সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগের সুযোগ তৈরি হয়।
সকাল ১০টায় কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। পরে তিনি কলেজ চত্বরে ফিতা কেটে চাকরির মেলার উদ্বোধন করেন এবং ১১টি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি চাকরিপ্রত্যাশী যুবক ও স্টল প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম মৃধা এবং ঢাকার দোহারের জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আইয়ুবুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ জনশক্তিকে শিল্পখাতে যুক্ত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো চাকরি প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করছে এবং যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
আয়োজকরা জানান, মেলায় অংশ নেওয়া ১১টি প্রতিষ্ঠান সরাসরি নিয়োগ কার্যক্রমে অংশ নেয়। এতে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।
এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অসংখ্য চাকরি প্রত্যাশী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA