শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান: আয়োজক গ্রেফতার, কারাগারে প্রেরণ গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু, আহত ২৩ বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাসষ্টমী উদযাপিত গোপালগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

গোপালগঞ্জে ৮ বছরেও হয়নি ডেন্টাল কলেজ; বেড়েছে প্রকল্প ব্যয়

  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০.৪৬ পিএম
  • ৬২১ জন সংবাদটি পড়েছেন
Oplus_131072

যুগকথা, ডেক্স রিপোর্ট:

আট বছরেও শেষ হয়নি গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতালের নির্মাণকাজ। চার দফা মেয়াদ ও ব্যয় বাড়লেও কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। গণপূর্ত বিভাগ বলছে, বরাদ্দ বন্ধ থাকায় কাজ শেষ করা যায়নি। নতুন করে সময় চেয়ে আবেদন করা হয়েছে।

স্থানীয়দের দাঁতের চিকিৎসায় গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতালের নির্মাণকাজ শুরু হয় ২০১৮ সালে। যা শেষ হওয়ার কথা ছিলে ২০২৪ সালের ডিসেম্বরে। এর মধ্যে হাসপাতাল ও একাডেমিক ভবনসহ মোট ১৩টি ভবনের নির্মাণকাজ শেষ হলেও বাকি অন্যান্য অবকাঠামো নির্মাণকাজ। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বন্ধ এই প্রকল্পের অর্থ বরাদ্দ। দীর্ঘদিনেও হাসপাতালের কার্যক্রম শুরু না হওয়ায় দাঁতের চিকিৎসার জন্য স্থানীয়দের যেতে হচ্ছে অন্য জেলায়।

স্থানীয়রা জানান, কয়েকবছর ধরে তৈরি হচ্ছে ডেন্টাল কলেজ। এর কোনো ফলাফল নেই। কাজ শেষ হলে গোপালগঞ্জসহ অন্য জেলার মানুষেরা উপকৃত হবে। প্রকল্পের মেয়াদ বৃদ্ধি ও বকেয়া অর্থ বরাদ্দ চেয়ে প্রধান প্রকৌশলীর কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত কাজ শেষ করার আশ্বাস গণপূর্ত কর্মকর্তার।

গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার মন্ডল জানান, বর্তমানে ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করা হয়েছে। অনুমোদন সাপেক্ষে দ্রুতই কাজ শুরু করা যাবে।

হাসপাতাল নির্মাণস্থল প্রকৌশলী (সাইট ইঞ্জিনিয়ার) সোহেল রানা জানান, শুরুতে হাসপাতালটির নির্মাণ ব্যয় ধরা হয় ৯৩ কোটি ৯২ লাখ ৯৯ হাজার টাকা। পরে যা বেড়ে দাঁড়ায় ১১২ কোটি টাকা। এ প্রকল্পের জন্য ২০২৭ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA