মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান: আয়োজক গ্রেফতার, কারাগারে প্রেরণ গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু, আহত ২৩ বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাসষ্টমী উদযাপিত গোপালগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন বন্ধ থাকা সব চিনিকল চালুর পরিকল্পনা সরকারের গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী (সমাজসেবা) প্রকল্পে ব্যাপক অনিয়ম।  গোপালগঞ্জে এস এ পরিবহনের কুরিয়ার সার্ভিস শাখায় পুলিশের অভিযান।

গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু, আহত ২৩

  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪.১১ পিএম
  • ৪৩ জন সংবাদটি পড়েছেন
যুবকথা রিপোর্টঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে ৩ জন নিহত এবং অন্তত ২৩ জন আহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে রোববার সকাল পৌনে ১১টার দিকে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’-এর একটি বাস গেড়াখোলা ব্রিজের সংলগ্ন এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি বেপরোয়া গতিতে সড়কের পাশের গভীর খাদে পড়ে উল্টে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম উদ্ধার কাজে অংশ নেয়।
​দুর্ঘটনায় আহত ২৩ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ভর্তি রোগীদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
​মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA