বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: সড়ক আইন ও ভোক্তা আইনে জরিমানা ৫২ হাজার টাকা গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করলেন -এমপি বাবর গোপালগঞ্জে ধুরাল খাল খনন কার্যক্রমের উদ্বোধন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম গোপালগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ খাল খননের মাধ্যমে গোপালগঞ্জে কৃষি উন্নয়ন হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী গোপালগঞ্জ ওড়াকান্দিতে কাল শুরু বারুণী স্নান উৎসব, সমাগম হবে লাখো মতুয়া ভক্তের ঈদ উপলক্ষে ৫শ শিশুকে মেহেদী দিল ইউসিবি ব্যাংক, টেকেরহাট গোপালগঞ্জে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে সম্মাননা ও অনুদান প্রদান প্রেসক্লাব গোপালগঞ্জের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহতদের ৮ পরিবারকে ৪০ লাখ টাকার অনুদান

গোপালগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: সড়ক আইন ও ভোক্তা আইনে জরিমানা ৫২ হাজার টাকা

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১০.৪৪ এএম
  • ৭৩ জন সংবাদটি পড়েছেন
যুগকথা রিপোর্টঃ
গোপালগঞ্জে সড়ক পরিবহন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) গোপালগঞ্জ সদর উপজেলার পুলিশ লাইন এলাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ১টি মামলায় ২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এছাড়া একই এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয় এবং গোপালগঞ্জ ফিলিং স্টেশন, শরীফ নুরজাহান ফিলিং স্টেশন ও দোলা ফিলিং স্টেশন-এ জ্বালানি তেলের মজুদ ও বিতরণ তদারকি করা হয়।
পরে গোপালগঞ্জ সদরের উত্তর গোবরা পূর্বপাড়া (নীলামাঠ সংলগ্ন) এলাকায় একটি আইসক্রিম কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহারের অভিযোগে ১টি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসন জানায়, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে সড়ক পরিবহন আইন ২০১৮, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA