বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে স্মার্ট ভূমি প্রশাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা গোপালগঞ্জে টিআরসি নিয়োগের প্রাথমিক ফল প্রকাশ, নির্বাচিত ২২ গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নির্বাচনি ইশতাহার বাস্তবায়নে ব্যাপক কর্মযজ্ঞ :  পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা গাজীপুর স্ত্রী,তিন সন্তান ও শ্যালককে হত্যা,স্বামী পালাতক প্রবাস জীবনের ইতি টেনে খামারি নাজিম বছরে ১০ লাখ টাকা লাভের হাতছানি ভোক্তা অধিকার ও ক্যাবের যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা

সড়ক দুর্ঘটনায় নিহতদের ৮ পরিবারকে ৪০ লাখ টাকার অনুদান

  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৯.১৫ পিএম
  • ২০১ জন সংবাদটি পড়েছেন

যুগকথা রিপোর্টঃ

সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নিহত আটটি পরিবারের মাঝে মোট ৪০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান প্রত্যেক পরিবারের হাতে পাঁচ লাখ টাকা করে এই অনুদানের চেক প্রদান করেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে এই অনুদান প্রদান করা হয়।অনুদানপ্রাপ্তরা হলেন—গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া গ্রামের গাজী মো. হাফিজুর রহমান, রুহুল আমীন খান ও দুলাল খান; গোপীনাথপুর গ্রামের মো. অলিদ হাসান খান; ইছাখালী গ্রামের বাধন হাসান; দুর্গাপুর গ্রামের মাহিম বিল্লাহ; কাজুলিয়া গ্রামের একরাম শেখ এবং চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা গ্রামের আলিশা মুসকান।চেক বিতরণ শেষে জেলা প্রশাসক নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্ণনা শোনেন। এ সময় তিনি প্রাপ্ত অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে কর্মসংস্থান তৈরির জন্য পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলী বিশ্বাস, বিআরটিএর সহকারী পরিচালক মো. হাবিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রহমান, বিআরটিএ অফিস সহকারী মোয়াবিয়া, মো. ইয়াছিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এবং নিহতদের পরিবারের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA