বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান: আয়োজক গ্রেফতার, কারাগারে প্রেরণ গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু, আহত ২৩ বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাসষ্টমী উদযাপিত গোপালগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন বন্ধ থাকা সব চিনিকল চালুর পরিকল্পনা সরকারের গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী (সমাজসেবা) প্রকল্পে ব্যাপক অনিয়ম। 

সড়ক ও জনপদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৭.০৭ পিএম
  • ৩৩৭ জন সংবাদটি পড়েছেন
যুগকথা রিপোর্টঃ
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় গোপালগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল ) সকালে সড়ক বিভাগের অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বকুল গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এই বৃহৎ উদ্যোগ সফল করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পরে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ কদম গাছ রোপণ করেন। অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সওজ) মোঃ সাদেকুল ইসলাম কামিনী গাছ রোপণ করেন। এছাড়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল হাসান রাধাচূড়া এবং নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম কাঠগোলাপ গাছ রোপণের মাধ্যমে কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে সওজ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও যথাযথ পরিচর্যার মাধ্যমে এই কর্মসূচিকে সফল করা সম্ভব। রোপিত গাছগুলোর নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA