বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান: আয়োজক গ্রেফতার, কারাগারে প্রেরণ গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু, আহত ২৩ বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাসষ্টমী উদযাপিত গোপালগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন বন্ধ থাকা সব চিনিকল চালুর পরিকল্পনা সরকারের গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী (সমাজসেবা) প্রকল্পে ব্যাপক অনিয়ম। 

গোপালগঞ্জে ট্রাক চাপায় যুবক নিহত

  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬, ১০.০৯ এএম
  • ২৪৮ জন সংবাদটি পড়েছেন

যুগকথা রিপোর্টঃ

গোপালগঞ্জে টোল আদায়কালে ট্রাকের চাপায় রাজ সিকদার নামে (২১) এক যুবক নিহত হয়েছেন।আজ রবিবার (২৩ মে) বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।এর আগে বেলা ১১ টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার ভেড়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রাজের মামাতো ভাই তাহিন শেখ জানান, গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের ভেড়ার বাজার এলাকায় পৌরসভার টোল আদায় করছিলেন রাজ। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাজ মারা যায়।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA