বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান: আয়োজক গ্রেফতার, কারাগারে প্রেরণ গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু, আহত ২৩ বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাসষ্টমী উদযাপিত গোপালগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন বন্ধ থাকা সব চিনিকল চালুর পরিকল্পনা সরকারের গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী (সমাজসেবা) প্রকল্পে ব্যাপক অনিয়ম। 

সাঁকোর মুখে বেড়া ৩২ পরিবার চলাচলে বিপাকে

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১.১৯ পিএম
  • ২৫২ জন সংবাদটি পড়েছেন
যুগকথা রিপোর্টারঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সরকারি খালের ওপর ইউনিয়ন পরিষদ নির্মিত একটি বাঁশের সাঁকোর মুখে চলাচলের রাস্তায় বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে। এতে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলার পুইশুর ইউনিয়নের সীতারামপুর গ্রামের অন্তত ৩২টি পরিবার।
ভুক্তভোগীরা জানান, এই পথটি বন্ধ করে দেওয়ায় প্রায় ৩০০ মানুষ এখন নিজ বাড়িতেই কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। তারা দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়দের অভিযোগ, স্বপন শরীফ, রমজান শরীফসহ কয়েকজন ব্যক্তি মিলে চলাচলের এই রাস্তাটি বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন। ফলে গ্রামবাসীর দৈনন্দিন যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
অভিযুক্তদের দাবি, সংশ্লিষ্ট জমির মালিকানা তাদের। যদিও তারা স্বীকার করেছেন, পূর্বে এই স্থানে ইউনিয়ন পরিষদের উদ্যোগে একটি রাস্তা নির্মাণ করা হয়েছিল। তবে বর্তমানে তারা ওই পথে জনসাধারণের চলাচল করতে দিতে রাজি নন।
ঘটনার পর স্থানীয় রামদিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মীমাংসার নির্দেশ দেন। তবে অভিযোগ রয়েছে, অভিযুক্তরা সেই নির্দেশনা উপেক্ষা করেছেন।
এ বিষয়ে পুইশুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য পিল্টন শিকদার বলেন, বিষয়টি তিনি একাধিকবার মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তিনি অভিযুক্তদের বারবার জনগণের চলাচলের পথ বন্ধ না করার জন্য অনুরোধ করেছেন।
এদিকে ভুক্তভোগী পরিবারগুলো এবং এলাকাবাসী দ্রুত এই সমস্যার সমাধান এবং চলাচলের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA