বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান: আয়োজক গ্রেফতার, কারাগারে প্রেরণ গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু, আহত ২৩ বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাসষ্টমী উদযাপিত গোপালগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন বন্ধ থাকা সব চিনিকল চালুর পরিকল্পনা সরকারের গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী (সমাজসেবা) প্রকল্পে ব্যাপক অনিয়ম। 

আয়োজনে গোবর্ণাঢ্যপালগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন

  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৪.২৮ পিএম
  • ৪৭৫ জন সংবাদটি পড়েছেন
  • যুগকথা রিপোর্টারঃ
গোপালগঞ্জে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে।
 মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় পৌরপার্কে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়।
এরপর সম্মিলিত কণ্ঠে “এসো হে বৈশাখ” গান গেয়ে নববর্ষকে স্বাগত জানানো হয়। পরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় বিভিন্ন সংগঠনের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। পাশাপাশি শিশু একাডেমির আয়োজনে চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সকাল পৌনে ৯টায় জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌরপার্কে এসে শেষ হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এসব কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকুজ্জামান এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত কুমার দেবনাথ।
এছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের সদস্য, গণমাধ্যমকর্মী এবং সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে পৌরপার্কে দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন অতিথিরা।
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগেও দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA