মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
কোটালীপাড়ায় জাল কাগজপত্র দিয়ে দলিল রেজিস্ট্রি: দুই দলিল লেখক সাময়িক বহিষ্কৃত টুঙ্গিপাড়ায় ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি ও যুবদল নেতার সংবাদ সম্মেলন আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ২ হাজার ৩শত পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী র‌্যাব হাতে গ্রেফতার গোপালগঞ্জে ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন, আংশিক ক্ষতিগ্রস্ত দর্শনা সীমান্তে বিপুল পরিমাণ সোনার বারসহ পাচারকারী আটক মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা ।  টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কোটালীপাড়ার শ্রী শ্রী গণেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রমে রথযাত্রার ৭ দিনের অনুষ্ঠান। 

গোপালগঞ্জকে আলাদা করে দেখার সুযোগ নেই: ডা. কে এম বাবর এমপি

  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫.৪১ পিএম
  • ১৯৯ জন সংবাদটি পড়েছেন
যুগকথা রিপোর্টারঃ
গোপালগঞ্জকে আলাদা করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথেও আলোচনা হয়েছে—গোপালগঞ্জে উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে।
শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষা ও সড়ক অবকাঠামো উন্নয়নে ৫টি প্রকল্পের ৪৫ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ের উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৪ (PEDP-4) এর আওতায় ১০২ নং বীনাপানি, ৯৩ নং বেদগ্রাম এবং ৩২ নং হরিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
এছাড়া ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় গোপীনাথপুর–ঘাঘাধলইতলা সড়ক (দৈর্ঘ্য ১১.৫ কিমি) এবং রুরাল কানেক্টিভিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট-এর আওতায় চন্দ্রদিঘলিয়া আরএইচডি–বড়দিয়া জিসি–মধুমতি বাজার সড়ক (দৈর্ঘ্য ১১.৬ কিমি) উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এসব প্রকল্প বাস্তবায়ন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. কে এম বাবর এমপি। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, নির্বাহী প্রকৌশলী এহসানুর হক, উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, উপসহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা লাবনী রায়সহ সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA