বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
টুঙ্গিপাড়ায় ঋণের চাপ সইতে না পেরে প্রধান শিক্ষকের আত্মহত্যা আমি ভুয়া মুক্তিযোদ্ধা নই। টুঙ্গিপাড়ায় শাশুড়ির নির্মম নির্যাতনে গৃহবধূ সুমি ঠাঁই হলো বাবার বাড়িতে গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান ও মহাকাশ বিষয়ক সংলাপে – জেলা প্রশাসক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে গোপালগঞ্জে সচেতনতামূলক র‍্যালি গোপালগঞ্জে জমি দখলদার ও মাদক ব্যবসায়ীদের ছাড় নেই: এমপি ডা. বাবর” টুঙ্গিপাড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে থ্রী স্টার অর্গানাইজেশনের র‍্যালি ও আলোচনা সভা। গোপালগঞ্জে প্রেমিককে ডেকে নিয়ে স্বামীকে দিয়ে মারপিট করে  গোপালগঞ্জে আলাদীনের চেরাগের ওপর নাম তুহিন গোপালগঞ্জে ট্রাক চাপায় যুবক নিহত

গোপালগঞ্জ ২ আসনে টেলিফোন প্রতীক নিয়ে লড়বেন   কামরুজ্জামান ভূইয়া (লুটুল)।

  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ৪.৫১ পিএম
  • ৫৭২ জন সংবাদটি পড়েছেন

 

যুগকথা ডেস্কঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ–২ আসনে(গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী একাংশ) সংসদ সদস্য পদপ্রার্থী (স্বতন্ত্র) কামরুজ্জামান ভূইয়া (লুটুল) তার নির্বাচনী প্রতীক পেলেন টেলিফোন মার্কা। তিনি গোপালগঞ্জ-২ আসনের সর্বাস্তরের জনগণের নিকট দোয়া কামনা করেন। একই সাথে সকলে টেলিফোন মার্কায় ভোট দিয়ে জয়জুক্ত করার আহ্বান করেন।এ সময় তিনি, গোপালগঞ্জ–-২ এর  উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকার ব্যাক্ত করে বলেন, অবকাঠামোগত উন্নয়ন রাস্তাঘাট, ব্রিজ ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, গ্রাম ও শহরের সমন্বিত উন্নয়ন, নিরাপদ ও টেকসই অবকাঠামো গড়ে তোলা, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন স্কুল, কলেজ ও মাদ্রাসার মান উন্নয়ন ও অবকাঠামো সম্প্রসারণ, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বই-খাতা ও শিক্ষা সহায়তা, আধুনিক কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, আইসিটি ও প্রযুক্তি উন্নয়ন, তথ্যপ্রযুক্তি (আইসিটি) উন্নয়নে বিশেষ গুরুত্ব। আধুনিক প্রযুক্তি ও স্কিল ট্রেনিং, ঘরে বসে ফ্রিল্যান্সিং করার সুযোগ সৃষ্টি, তরুণদের ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করা

কামরুজ্জামান ভূইয়ার অঙ্গিকারে আরো আছে  গরিব ও মেহনতি মানুষের পাশে কৃষিখাতে আধুনিকায়নের মাধ্যমে গরিব, অসহায় ও মেহনতি মানুষের জীবনযাত্রার মান উন্নীতকরণ। দুঃখে-সুখে পাশে থাকা, মানবিক সহায়তা ও সামাজিক দায়িত্ব পালন। কর্মসংস্থান ও আত্মনির্ভরতা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, তরুণদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ। স্থানীয়ভাবে শিল্প ও উদ্যোক্তা গড়ে তোলা।

স্বাস্থ্যসেবা উন্নয়ন গোপালগঞ্জে আধুনিক হাসপাতাল ও চিকিৎসা সুবিধার উন্নয়ন, যেন সাধারণ মানুষকে চিকিৎসার জন্য ঢাকায় যেতে না হয়, বিশেষজ্ঞ ডাক্তার, আধুনিক যন্ত্রপাতি ও উন্নত সেবার ব্যবস্থা। গরিব ও অসহায় মানুষের জন্য চিকিৎসার সহজলভ্যতা নিশ্চিত করা। গোপালগঞ্জ–২ কে উন্নয়নের মডেল আসনে রূপান্তর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও প্রযুক্তির সমন্বিত উন্নয়ন মানুষের মৌলিক চাহিদা পূরণে বাস্তব উদ্যোগ,সততা, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক নেতৃত্বই আমার অঙ্গীকার।“আমি রাজনীতি করি মানুষের জন্য ক্ষমতার জন্য নয়, সেবার জন্য আমার বিশ্বাস মানুষই শক্তি শিক্ষাই উন্নয়নের চাবিকাঠি প্রযুক্তিই ভবিষ্যতের পথ গোপালগঞ্জ আমার অহংকার গোপালগঞ্জ–২ আসনে আমার দায়িত্ব  বলে গণমাধ্যম কর্মী দের  কাছে মত পোষণ করেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA